ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সীমান্ত এলাকা ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির বিদ্যুৎ সরবরাহে ওঠানামা, সংকট তৈরির অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর পপির মন্তব্য ঘিরে আলোচনা, প্রভার বার্তা—‘শিল্প কোনো পাপ নয়’ বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ফরিদপুরে চার দিন ধরে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫ ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মতে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে দলটি প্রতিষ্ঠার ঘটনা ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আরও পড়ুনঃ  ঢাকায় গরম বাড়তে পারে, বৃষ্টিরও আভাস

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিল। পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

আরও পড়ুনঃ  কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলা, নিহত দুই যুবক

খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তার সম্মোহনী ব্যক্তিত্ব ও দূরদর্শী নেতৃত্ব বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিল। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

নির্বাচনে জনগণের আস্থার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে বিএনপির সরকার পরিচালনার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মানুষ যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর সম্প্রতি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে।

আরও পড়ুনঃ  অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ

জনগণের এই আস্থার প্রতিদান দিতে বিএনপি একটি শতভাগ জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে চায় বলেও জানান তিনি।

‘জনকল্যাণমূলক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য’

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের অপর নাম বিএনপি।

জনগণের আস্থা ও বিশ্বাসকে সমুন্নত রেখে দলের নেতাকর্মী ও সমর্থকেরা আগামী দিনেও দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৭:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মতে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে দলটি প্রতিষ্ঠার ঘটনা ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আরও পড়ুনঃ  নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৩৩২, নিখোঁজ ৯০০-এর বেশি

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিল। পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

আরও পড়ুনঃ  কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলা, নিহত দুই যুবক

খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তার সম্মোহনী ব্যক্তিত্ব ও দূরদর্শী নেতৃত্ব বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিল। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

নির্বাচনে জনগণের আস্থার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে বিএনপির সরকার পরিচালনার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মানুষ যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর সম্প্রতি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে।

আরও পড়ুনঃ  বন্যার পানিতে ভেসে গেছে ২০ শিক্ষার্থী, নেপালে নিখোঁজ দুই শতাধিক