ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

আত্মসমর্পণ না করে পলাতক কোনো আসামি আইনের অধীনে পাসপোর্ট-সংক্রান্ত আবেদন বা আপিল করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, মানবিক কারণ এবং বাংলাদেশে নিরাপত্তার হুমকির বিষয় বিবেচনায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই ভারত সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, টানা অবকাশের সুযোগ কখন?

শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গত বছরের ৭ জানুয়ারি তাঁর পাসপোর্ট বাতিল করা হয়। কারও পাসপোর্ট বাতিল হলে আইন অনুযায়ী আপিল করতে হয়। পাসপোর্ট বাতিলের পর নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার সুযোগ নেই; এ ক্ষেত্রে আপিলই একমাত্র আইনি পথ।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

তবে শেখ হাসিনার পাসপোর্টের জন্য কোনো আপিল করা হয়নি বলে জানান তিনি। শিশির মনিরের ভাষ্য, পাসপোর্টের জন্য আপিল করাও একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে আবেদন করতে পারেন না। এ ধরনের আবেদন করতে হলে আগে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  বলিউডের প্রতিযোগিতায় কেন নিজেকে অনিরাপদ মনে হতো ফারাহর?

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত থেকে দেওয়া তাঁর বক্তব্যগুলোতে তাঁকে দেখা যায়নি। ভার্চুয়াল মাধ্যমে প্রচারিত বক্তব্যগুলোতে বক্তা শেখ হাসিনা নিজেই কি না, সেটিও স্পষ্ট নয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

আপডেটের সময়: ০২:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণ না করে পলাতক কোনো আসামি আইনের অধীনে পাসপোর্ট-সংক্রান্ত আবেদন বা আপিল করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, মানবিক কারণ এবং বাংলাদেশে নিরাপত্তার হুমকির বিষয় বিবেচনায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই ভারত সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গত বছরের ৭ জানুয়ারি তাঁর পাসপোর্ট বাতিল করা হয়। কারও পাসপোর্ট বাতিল হলে আইন অনুযায়ী আপিল করতে হয়। পাসপোর্ট বাতিলের পর নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করার সুযোগ নেই; এ ক্ষেত্রে আপিলই একমাত্র আইনি পথ।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

তবে শেখ হাসিনার পাসপোর্টের জন্য কোনো আপিল করা হয়নি বলে জানান তিনি। শিশির মনিরের ভাষ্য, পাসপোর্টের জন্য আপিল করাও একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে আবেদন করতে পারেন না। এ ধরনের আবেদন করতে হলে আগে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  নেতৃত্বে ব্যক্তির নয়, দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: আইনমন্ত্রী