ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, গাছ থেকে পড়ে পুলিশের হাতে চোর

বরগুনায় নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির নামে এক যুবক। পরে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় বাড়ির মালিককেই ডাকেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওই এলাকার বাসিন্দা বেলালের নারিকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কেটে নিচে ফেলেন তিনি।

একপর্যায়ে গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুলগুলো তাকে কামড়াতে শুরু করে। এ সময় আতঙ্কিত হয়ে দবির গাছ থেকে নিচে পড়ে যান। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তিনি গাছের নিচে পড়ে থাকেন এবং নিজে উঠে দাঁড়াতে না পেরে সকালে বাড়ির লোকজনকে ডাকতে থাকেন।

আরও পড়ুনঃ  দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে

বাড়ির মালিক বেলাল বলেন, সকালে ঘুম থেকে উঠে দবিরের ডাক শুনে বাইরে গিয়ে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দবিরকে উদ্ধার করে। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, গাছ থেকে পড়ে পুলিশের হাতে চোর

আপডেটের সময়: ১২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বরগুনায় নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির নামে এক যুবক। পরে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় বাড়ির মালিককেই ডাকেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওই এলাকার বাসিন্দা বেলালের নারিকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কেটে নিচে ফেলেন তিনি।

একপর্যায়ে গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুলগুলো তাকে কামড়াতে শুরু করে। এ সময় আতঙ্কিত হয়ে দবির গাছ থেকে নিচে পড়ে যান। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তিনি গাছের নিচে পড়ে থাকেন এবং নিজে উঠে দাঁড়াতে না পেরে সকালে বাড়ির লোকজনকে ডাকতে থাকেন।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক