
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না—এ নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, তা সঠিক নয়। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন।
তিনি আরও বলেন, তখন তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওপরের ব্যাচের ছাত্র ছিলেন এবং বিষয়টি তার জানা ছিল। তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুবও ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
আসিফ নজরুল আরও বলেন, ওই সময় দেশে এরশাদের শাসন চলছিল এবং রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে পড়ে তারেক রহমানের পড়াশোনা দীর্ঘস্থায়ী হয়নি বলে ধারণা করা হয়।
প্রতিবেদকের নাম 



















