সর্বোচ্চ তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে তিনি জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে নেওয়া হবে।
পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে স্থায়ী টার্মিনাল ও ডিপো স্থাপন করে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাক স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।
মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনায় অনিয়ম হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।
প্রতিবেদকের নাম 





















