ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নিহত ২

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মতিউর ও নাজমুল একটি প্রাইভেটকারে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথে নজিপুর–ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন আটকে পড়েন।

আরও পড়ুনঃ  জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ওসি মোহাম্মদ নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  বেগমগঞ্জে গুলিবিদ্ধ জামায়াত কর্মী, ঢাকায় পাঠানো হয়েছে

T ag
জনপ্রিয় পোস্ট

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নিহত ২

আপডেটের সময়: ০৯:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ৪১৩ রানে থেমে গেল বাংলাদেশ, জন্মদিনে সেঞ্চুরি মিস মুশফিকের

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মতিউর ও নাজমুল একটি প্রাইভেটকারে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথে নজিপুর–ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন আটকে পড়েন।

আরও পড়ুনঃ  জাতিসংঘে শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ওসি মোহাম্মদ নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায়