ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নদীতে ভেসে যাওয়া জুতা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার খালিয়াজুরীতে নদীতে গোসল করতে নেমে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে মারা গেছে আব্দুল্লাহ (৭) নামে এক শিশু। কয়েক ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা-ছেলে

বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নরসিংহপুর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টিতে ভিজে কাদামাখা শরীর পরিষ্কার করতে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। একপর্যায়ে তার পায়ের জুতা পানির স্রোতে ভেসে যায়। জুতা ধরতে গিয়ে সে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ  ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

ঘটনার পর স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক বলে তিনি মন্তব্য করেন।

T ag
জনপ্রিয় পোস্ট

নদীতে ভেসে যাওয়া জুতা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

আপডেটের সময়: ০৯:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

নেত্রকোনার খালিয়াজুরীতে নদীতে গোসল করতে নেমে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে মারা গেছে আব্দুল্লাহ (৭) নামে এক শিশু। কয়েক ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পিরোজপুরের শাড়িকতলা বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নরসিংহপুর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টিতে ভিজে কাদামাখা শরীর পরিষ্কার করতে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। একপর্যায়ে তার পায়ের জুতা পানির স্রোতে ভেসে যায়। জুতা ধরতে গিয়ে সে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ  ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

ঘটনার পর স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২৫