ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩২০ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি :র‍্যাব বিলুপ্ত বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না সরকার : রাশেদ খাঁন জামায়াত নেতাদের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার, বাড়ছে অস্ত্র ও মূল্যস্ফীতির চাপ উত্থান-পতন জীবনেরই অংশ, নিজের আলো হারাতে নেই: পূর্ণিমা ২৫ জেলায় তাপপ্রবাহ, কোথাও হতে পারে ভারি বৃষ্টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি :র‍্যাব বিলুপ্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময় দেখুন

ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নিয়ে যাত্রা শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কার্যক্রম শুরু করেছি।’

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীটির নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে।

আরও পড়ুনঃ  অবসর নেওয়া মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন লোগোটি বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও ব্যবহার করতে দেখা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে।

একই সঙ্গে এ ধরনের বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি বলে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিদ্যমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের জন্য আইন প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

এর আগে, গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমস উপলক্ষে ৪ দিনের সফরে জাপানে সেনাপ্রধান

মূলত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাব গঠন করা হয়। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আ. লীগের আমলে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব ও বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর সেই বছরের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‍্যাব বিলুপ্তির দাবি জানায়।

এর ধারাবাহিকতায় কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে র‍্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন কাঠামোয় বাহিনীটির কার্যক্রম চালু রাখল সরকার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি :র‍্যাব বিলুপ্ত

আপডেটের সময়: ০৩:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নিয়ে যাত্রা শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কার্যক্রম শুরু করেছি।’

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীটির নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে।

আরও পড়ুনঃ  অবসর নেওয়া মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন লোগোটি বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও ব্যবহার করতে দেখা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে।

একই সঙ্গে এ ধরনের বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি বলে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিদ্যমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের জন্য আইন প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবার পেল ৯৮ লাখ টাকার সহায়তা

এর আগে, গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি