ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন মোজাফফরের ‘ডিজিটাল নেটওয়ার্ক’ খুঁজতে মেটার কাছে প্রসিকিউশনের চিঠি বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ, সমালোচনার মুখে পাকিস্তান রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ দেশের পোল্ট্রি মাংসের কিছু নমুনায় মিলল নিরাপদ মাত্রার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক চবির ৯ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: প্রতিমন্ত্রী মীর হেলাল মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ সত্য মেনে নিতে হবে: রুমিন ফারহানা ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে হৃদয় ঝড়ের পর খরুচে সাকিব, ৪৭০ রানের ম্যাচ জিতে ফাইনালে জাফনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মৃত্যুর আগে গৃহকর্মীর জন্য রেখে গেলেন আজীবনের সঞ্চয়

তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রঙ্গনাথ আত্মহত্যার আগে সারা জীবনের সঞ্চয় পরিবারের সদস্যদের নয়, দীর্ঘদিনের গৃহকর্মীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে যান। দেয়ালে কালো মার্কার দিয়ে লেখা একটি বার্তায় তিনি লিখেছিলেন, ‘এটা তাকে দিয়ে দিও। তাকে কষ্ট দিও না।’ ২০১৫ সালের ১৯ ডিসেম্বর, ৬৬ বছর বয়সে আত্মহত্যার পর তার সেই শেষ ইচ্ছার কথা প্রকাশ্যে আসে।

চেন্নাইয়ে জন্ম নেওয়া তিরুমালা সুন্দর শ্রী রঙ্গনাথ অভিনয়ে আসার আগে ভারতীয় রেলে টিকিট পরীক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৯ সালে পরিচালক বাপুর ‘বুদ্ধিমানথুডু’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’—ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

দীর্ঘ প্রায় ৪৬ বছরের অভিনয়জীবনে তিনি ৩০০টিরও বেশি চলচ্চিত্র এবং অসংখ্য টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে খলনায়ক ও চরিত্রাভিনেতা হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

‘জমিন্দারুগারি আম্মাই’, ‘আমেরিকা আম্মাই’, ‘পন্থুলাম্মা’, ‘থায়ারাম্মা বঙ্গারাইয়া’, ‘মনমাধুডু’‘নিজাম’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে আজও স্মরণীয়।

আরও পড়ুনঃ  ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

ব্যক্তিজীবনে নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল রঙ্গনাথকে। ২০০৯ সালে স্ত্রী মারা যাওয়ার পর তিনি দীর্ঘদিন একাকিত্ব ও বিষণ্নতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্ত্রীকে হারানোর পর তিনি প্রায়ই আত্মহত্যার কথা বলতেন এবং কাউন্সেলিংও নিয়েছিলেন।

২০১৫ সালের ১৯ ডিসেম্বর দুপুরে গৃহকর্মী মীনাক্ষী তাকে শেষবারের মতো দেখেন। সন্ধ্যায় পরিচিত কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে দরজা না খোলায় পরিবারের সদস্যদের খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রঙ্গনাথের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

মৃত্যুর পর তার এক ছেলে ও দুই মেয়ে বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানান। শেষকৃত্য শেষে তারা অভিনেতার রেখে যাওয়া সঞ্চয় দীর্ঘদিনের গৃহকর্মী মীনাক্ষীর হাতে তুলে দেন।

দেয়ালে লেখা ছোট্ট সেই বার্তার মাধ্যমে রঙ্গনাথ যে দায়িত্ব সন্তানদের দিয়ে গিয়েছিলেন, তারা তা যথাযথভাবে পালন করেন। পরবর্তীতে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অনেকের কাছে এটি তার মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

মৃত্যুর আগে গৃহকর্মীর জন্য রেখে গেলেন আজীবনের সঞ্চয়

আপডেটের সময়: ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রঙ্গনাথ আত্মহত্যার আগে সারা জীবনের সঞ্চয় পরিবারের সদস্যদের নয়, দীর্ঘদিনের গৃহকর্মীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে যান। দেয়ালে কালো মার্কার দিয়ে লেখা একটি বার্তায় তিনি লিখেছিলেন, ‘এটা তাকে দিয়ে দিও। তাকে কষ্ট দিও না।’ ২০১৫ সালের ১৯ ডিসেম্বর, ৬৬ বছর বয়সে আত্মহত্যার পর তার সেই শেষ ইচ্ছার কথা প্রকাশ্যে আসে।

চেন্নাইয়ে জন্ম নেওয়া তিরুমালা সুন্দর শ্রী রঙ্গনাথ অভিনয়ে আসার আগে ভারতীয় রেলে টিকিট পরীক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৯ সালে পরিচালক বাপুর ‘বুদ্ধিমানথুডু’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

আরও পড়ুনঃ  ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

দীর্ঘ প্রায় ৪৬ বছরের অভিনয়জীবনে তিনি ৩০০টিরও বেশি চলচ্চিত্র এবং অসংখ্য টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে খলনায়ক ও চরিত্রাভিনেতা হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

‘জমিন্দারুগারি আম্মাই’, ‘আমেরিকা আম্মাই’, ‘পন্থুলাম্মা’, ‘থায়ারাম্মা বঙ্গারাইয়া’, ‘মনমাধুডু’‘নিজাম’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে আজও স্মরণীয়।

আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’