ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

  • Arif
  • আপডেটের সময়: ০৯:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৬ সময় দেখুন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শ্রম আদালতের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

‎মাহফুজুর রহমান বলেন, শ্রম আইনে দায়ের করা একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ‎

আরও পড়ুনঃ  আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

‎পুলিশ জানায়, শুভ্রকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ। প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণও করেন। পরে রাতভর অপেক্ষা করেন তাঁরা। সকালে ওই বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়। ‎

‎জানা যায়, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের মালিকপক্ষের চারজন এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে (মজুরি) মামলা দায়ের করেন কর্মী কফিল উদ্দিন। গত বছরের ৮ মে দেওয়া রায়ে আদালত বাদীর পাওনা প্রায় ২৩ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ পরিশোধ না করায় চলতি বছরের ৩ মে মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ‎

আরও পড়ুনঃ  কুয়াকাটার জেলেদের জালে বিরল বক্স ক্রাব, অবাক স্থানীয়রা

‎মামলার আসামিরা হলেন—নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল, ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তা শাহাদাত হোসেন মিয়া, ফারজানা ইয়াসমিন, ইমরান বিন ফেরদৌস ও মোহাম্মদ মনিরুল আলম। ‎

আরও পড়ুনঃ  বিরোধী দল কিসের বিরোধিতা করে, মানুষই বোঝে না: মান্না

‎মামলার বাদীপক্ষের দাবি, পরোয়ানা জারির পরও দেশে অবস্থানরত অধিকাংশ আসামিকে এত দিন গ্রেপ্তার করা হয়নি। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী পাওনা পরিশোধেও মালিকপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। ‎

‎এদিকে নাভানা গ্রুপের কয়েকজন কর্মকর্তা ও মালিকপক্ষের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম, কর্মচারীদের পাওনা পরিশোধে ব্যর্থতা, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগও রয়েছে বলে বাদীপক্ষ দাবি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ‎

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শ্রম আদালতের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

‎মাহফুজুর রহমান বলেন, শ্রম আইনে দায়ের করা একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ‎

আরও পড়ুনঃ  আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

‎পুলিশ জানায়, শুভ্রকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ। প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণও করেন। পরে রাতভর অপেক্ষা করেন তাঁরা। সকালে ওই বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়। ‎

‎জানা যায়, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের মালিকপক্ষের চারজন এবং প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে (মজুরি) মামলা দায়ের করেন কর্মী কফিল উদ্দিন। গত বছরের ৮ মে দেওয়া রায়ে আদালত বাদীর পাওনা প্রায় ২৩ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ পরিশোধ না করায় চলতি বছরের ৩ মে মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ‎

আরও পড়ুনঃ  প্রশিক্ষণের সময় তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত