ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তাপপ্রবাহে সুইজারল্যান্ডের হিমবাহে দ্রুত গলন, তিন মাসে হারাল ২.২ ট্রিলিয়ন লিটার পানি ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান সোহেল তাজের ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলটকে ‘বীর’ বললেন মোদি জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ব্যবসায়ী দম্পতিসহ নিহত ৬ ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট, যাবে সারাদেশের হাসপাতালে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাঁচ মাস পিছিয়ে গেল ‘আন্ধার’-এর মুক্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

দেশীয় চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কাজ আরও নিখুঁতভাবে শেষ করতে সিনেমাটির মুক্তি পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখ ও সিদ্ধান্তের কারণ জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রত্যাবর্তনের ম্যাচে ১২ রানেই থামলেন বাবর আজম

ভিডিও বার্তায় রাফি বলেন, সিনেমাটি তার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে নির্মাণ করা কাজ। দর্শকদের নতুন কিছু দেখানোর লক্ষ্যেই সিনেমাটি তৈরি করা হয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, চাইলে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব ছিল। তবে নির্ধারিত সময়ে মুক্তি দিলে ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কাজ প্রত্যাশিত মানে শেষ করা সম্ভব হতো না। দর্শকদের মানসম্মত সিনেমা দেওয়ার লক্ষ্যেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বন্ধ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুট

রাফি আরও জানান, অক্টোবরের নির্ধারিত তারিখ থেকে সরে আসার পর নতুন কোনো মুক্তির তারিখ মিস করতে চান না তারা। সবকিছু বিবেচনা করে আগামী বছরের ২৬ মার্চকে সিনেমাটির জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে।

‘আন্ধার’-এর মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা এবং রেডিওতে ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির গল্পের ধারণা নেওয়া হয়েছে। চিত্রনাট্যে তাদের সঙ্গে যুক্ত ছিলেন আদনান আদিব খান।

আরও পড়ুনঃ  জিপিএফ-সিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা

সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। পাশাপাশি নতুন দুই মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

পাঁচ মাস পিছিয়ে গেল ‘আন্ধার’-এর মুক্তি

আপডেটের সময়: ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশীয় চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কাজ আরও নিখুঁতভাবে শেষ করতে সিনেমাটির মুক্তি পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখ ও সিদ্ধান্তের কারণ জানান তিনি।

আরও পড়ুনঃ  হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও বার্তায় রাফি বলেন, সিনেমাটি তার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে নির্মাণ করা কাজ। দর্শকদের নতুন কিছু দেখানোর লক্ষ্যেই সিনেমাটি তৈরি করা হয়েছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, চাইলে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব ছিল। তবে নির্ধারিত সময়ে মুক্তি দিলে ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কাজ প্রত্যাশিত মানে শেষ করা সম্ভব হতো না। দর্শকদের মানসম্মত সিনেমা দেওয়ার লক্ষ্যেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

রাফি আরও জানান, অক্টোবরের নির্ধারিত তারিখ থেকে সরে আসার পর নতুন কোনো মুক্তির তারিখ মিস করতে চান না তারা। সবকিছু বিবেচনা করে আগামী বছরের ২৬ মার্চকে সিনেমাটির জন্য উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে।

‘আন্ধার’-এর মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা এবং রেডিওতে ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির গল্পের ধারণা নেওয়া হয়েছে। চিত্রনাট্যে তাদের সঙ্গে যুক্ত ছিলেন আদনান আদিব খান।

আরও পড়ুনঃ  ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু