ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রত্যাশার তুলনায় কম আয় নিয়ে যাত্রা শুরু ‘মোয়ানা’র

ডিজনির নতুন লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য নিয়ে যাত্রা শুরু করতে পারেনি। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি আয় করেছে ৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৬ থেকে সাড়ে ৬ কোটি ডলার।

ভ্যারাইটিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে মোট ৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। যদিও পারিবারিক ঘরানার বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এ সময়ের বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি।

আরও পড়ুনঃ  ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বব্যাপী ৬৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছিল। এছাড়া এটি ডিজনি প্লাসের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। ২০২৪ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েলও বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে। একই সঙ্গে ‘মোয়ানা’কে ঘিরে ২ কোটি ২০ লাখের বেশি খেলনা বিক্রি হয়েছে এবং ডিজনির বিভিন্ন থিম পার্কেও চরিত্রটি স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ  জেদ্দায় ইসলামি শিল্পের অনন্য ভাণ্ডার, ১৫ শতকের ঐতিহ্য নিয়ে বিশেষ জাদুঘর

তবে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের তুলনামূলক দুর্বল সূচনাকে বিশ্লেষকরা দর্শকদের আগ্রহে কিছুটা ভাটা পড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের মতে, অল্প সময়ের ব্যবধানে ‘মোয়ানা’কে ঘিরে একাধিক বড় প্রকল্প মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে কিছুটা ক্লান্তি তৈরি হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ  জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

তবে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, গ্রীষ্মকালীন ছুটির মৌসুম এবং বড় পারিবারিক প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্র না থাকায় আগামী সপ্তাহগুলোতে ছবিটির আয় বাড়তে পারে। এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’ প্রথম সপ্তাহান্তে মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করলেও শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ৭২ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করতে সক্ষম হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

প্রত্যাশার তুলনায় কম আয় নিয়ে যাত্রা শুরু ‘মোয়ানা’র

আপডেটের সময়: ১০:০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ডিজনির নতুন লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য নিয়ে যাত্রা শুরু করতে পারেনি। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি আয় করেছে ৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৬ থেকে সাড়ে ৬ কোটি ডলার।

ভ্যারাইটিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে মোট ৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। যদিও পারিবারিক ঘরানার বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এ সময়ের বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বব্যাপী ৬৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছিল। এছাড়া এটি ডিজনি প্লাসের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। ২০২৪ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েলও বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে। একই সঙ্গে ‘মোয়ানা’কে ঘিরে ২ কোটি ২০ লাখের বেশি খেলনা বিক্রি হয়েছে এবং ডিজনির বিভিন্ন থিম পার্কেও চরিত্রটি স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ