
ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে নিজেকে বাংলাদেশের ইতিহাসের ‘প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী’ হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আপনারা যারা আমাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে চান, মাথায় রেখেন যে আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হব। আমি নরমের ভক্ত, শক্তের যম!’
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বক্তব্যে তিনি ভবিষ্যৎ নেতৃত্বে কঠোর অবস্থানের পাশাপাশি দুর্বল বা নরম মানুষের প্রতি সহানুভূতিশীল থাকার বার্তা দিয়েছেন।
মেঘনা আলমের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্য এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তার সর্বশেষ স্ট্যাটাস নিয়েও নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রতিবেদকের নাম 




















