ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফরিদপুরে বাস খাদে পড়ার দুই দিন পর মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে বাস দুর্ঘটনার দুই দিন পর হাফিজুর রহমান (২৮) নামে এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাসের নিচে চাপা পড়ে পানিতে তলিয়ে যান তিনি।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় দুর্ঘটনাস্থলের পাশের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিলেন হাফিজুর

নিহত হাফিজুর রহমান কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, জানালেন অর্থমন্ত্রী

দুর্ঘটনার দিন কাশিয়ানী থেকে ফরিদপুরে ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি।

ট্রাককে পাশ কাটাতে গিয়ে খাদে বাস

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে একটি ট্রাককে পাশ কাটানোর সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে হচ্ছে এসআরবি

এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। দুর্ঘটনার পরদিন বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তখন কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

পাট জাগ দিতে গিয়ে মরদেহের সন্ধান

বুধবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের খাদে পাট জাগ দিতে যান স্থানীয় এক কৃষক। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান।

আরও পড়ুনঃ  বন্যার বিরতিতে ফের পরীক্ষা, আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করেন।

দুর্ঘটনার দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

ফরিদপুরে বাস খাদে পড়ার দুই দিন পর মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

আপডেটের সময়: ০৪:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে বাস দুর্ঘটনার দুই দিন পর হাফিজুর রহমান (২৮) নামে এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাসের নিচে চাপা পড়ে পানিতে তলিয়ে যান তিনি।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় দুর্ঘটনাস্থলের পাশের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিলেন হাফিজুর

নিহত হাফিজুর রহমান কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  বন্যার বিরতিতে ফের পরীক্ষা, আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি

দুর্ঘটনার দিন কাশিয়ানী থেকে ফরিদপুরে ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি।

ট্রাককে পাশ কাটাতে গিয়ে খাদে বাস

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে একটি ট্রাককে পাশ কাটানোর সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুনঃ  জেআইসিতে গুম-নির্যাতন মামলায় ৭ সাক্ষীর সাক্ষ্য শেষ, পরবর্তী শুনানি ৩১ আগস্ট

এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। দুর্ঘটনার পরদিন বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তখন কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

পাট জাগ দিতে গিয়ে মরদেহের সন্ধান

বুধবার সকালে দুর্ঘটনাস্থলের পাশের খাদে পাট জাগ দিতে যান স্থানীয় এক কৃষক। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই: অ্যাটর্নি জেনারেল