ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’ তাবুক অভিযানে নবীজি (সা.) যেসব স্থানে নামাজ আদায় করেছিলেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এনসিপির ক্ষোভ, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি আমাদের মেরুদণ্ড কি সত্যিই সোজা? ৯ দিনেও চালু হয়নি ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ভোগান্তিতে যাত্রী-চালক ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় আজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্যামিলি কার্ড নিয়োগে ভাইভা বোর্ডে ‘বহিরাগত’, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত একজনকে দিয়ে ভাইভা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্যসংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের পরিচালকও ভাইভা বোর্ডে বসে পরীক্ষার্থীদের প্রশ্ন করেন।

পরীক্ষা শেষে একাধিক চাকরিপ্রত্যাশী জানান, শুরুতে তারা ওই ব্যক্তিকে সরকারি কর্মকর্তা মনে করলেও পরে জানতে পারেন তিনি বহিরাগত। এতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে সন্দেহ ও অস্বস্তির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  তাবুক অভিযানে নবীজি (সা.) যেসব স্থানে নামাজ আদায় করেছিলেন

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির নাম তৌহিদুল হক ইকন। তিনি সাতকানিয়ার একটি বেসরকারি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, সরকারি চাকরির ভাইভা বোর্ডে একজন বহিরাগত প্রশ্ন করলে নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আরেক পরীক্ষার্থীর ভাষ্য, যাদের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই, তাদের উপস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরও কয়েকজন চাকরিপ্রত্যাশী অভিযোগ করেন, ভাইভা বোর্ডে বহিরাগত ব্যক্তির উপস্থিতি পুরো নিয়োগ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।

এ বিষয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তৌহিদুল হক ইকন মূলত টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য পরীক্ষকদের সঙ্গে ছিলেন। তবে সরকারি নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিত থাকার বৈধতা সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে সবজির বাজারে উত্তাপ, বেগুন ১৪০ টাকা কেজি

অন্যদিকে, নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চাকরিপ্রত্যাশীদের দাবি, সরকারি নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির

ফ্যামিলি কার্ড নিয়োগে ভাইভা বোর্ডে ‘বহিরাগত’, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

আপডেটের সময়: ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত একজনকে দিয়ে ভাইভা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্যসংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের পরিচালকও ভাইভা বোর্ডে বসে পরীক্ষার্থীদের প্রশ্ন করেন।

পরীক্ষা শেষে একাধিক চাকরিপ্রত্যাশী জানান, শুরুতে তারা ওই ব্যক্তিকে সরকারি কর্মকর্তা মনে করলেও পরে জানতে পারেন তিনি বহিরাগত। এতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে সন্দেহ ও অস্বস্তির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির নাম তৌহিদুল হক ইকন। তিনি সাতকানিয়ার একটি বেসরকারি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, সরকারি চাকরির ভাইভা বোর্ডে একজন বহিরাগত প্রশ্ন করলে নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আরেক পরীক্ষার্থীর ভাষ্য, যাদের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই, তাদের উপস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী