ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ সময় দেখুন

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান।

উন্নয়ন সহযোগিতায় চীনের প্রতি কৃতজ্ঞতা

সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল সফরের কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

অর্থনীতি থেকে জ্বালানি—বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

আলোচনায় উঠে আসে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়।

এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়।

আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য শামা ওবায়েদ ইসলামকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ  নারীদের নিরাপদ যাতায়াতে নামানো হচ্ছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অর্থনীতি, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে

আপডেটের সময়: ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান।

উন্নয়ন সহযোগিতায় চীনের প্রতি কৃতজ্ঞতা

সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল সফরের কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না’: সিএমপি কমিশনার

জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

অর্থনীতি থেকে জ্বালানি—বিস্তৃত সহযোগিতা নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনায় উঠে আসে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়।

এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হয়।

আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য শামা ওবায়েদ ইসলামকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা