ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্রান্সের স্পষ্ট অবস্থান: ইরান ইস্যুতে যুদ্ধে জড়াবে না প্যারিস

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার মধ্যেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। দেশটির সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে—এই সংঘাতে তারা কোনোভাবেই সামরিকভাবে জড়াবে না।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সাক্ষাৎকারে বলেন, সংকটের শুরু থেকেই প্যারিস এই যুদ্ধে অংশ নেয়নি এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর ভাষায়, চলমান সামরিক অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয়, পাশাপাশি এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে এতে যুক্ত হওয়া সম্ভব নয়।

আরও পড়ুনঃ  ‘ডিক্টেটর এমবাপ্পে’—নিছক মিম, নাকি মাঠের প্রভাব থেকেই এই তকমা?

তিনি আরও সতর্ক করে বলেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না—বরং বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ

পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেন। তিনি জানান, আন্তর্জাতিক নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও চলছে। তাঁর মতে, কোনো প্রণালিকে অবরুদ্ধ করা বা তা ব্যবহার করে চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। এর জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ে এবং বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  গোড্ডার বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যেই বাড়বে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

এই পরিস্থিতিতে ফ্রান্স কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে সংঘাত এড়িয়ে চলার নীতিই বজায় রাখছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ফ্রান্সের স্পষ্ট অবস্থান: ইরান ইস্যুতে যুদ্ধে জড়াবে না প্যারিস

আপডেটের সময়: ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার মধ্যেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। দেশটির সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে—এই সংঘাতে তারা কোনোভাবেই সামরিকভাবে জড়াবে না।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সাক্ষাৎকারে বলেন, সংকটের শুরু থেকেই প্যারিস এই যুদ্ধে অংশ নেয়নি এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর ভাষায়, চলমান সামরিক অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয়, পাশাপাশি এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে এতে যুক্ত হওয়া সম্ভব নয়।

আরও পড়ুনঃ  শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা

তিনি আরও সতর্ক করে বলেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না—বরং বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেন। তিনি জানান, আন্তর্জাতিক নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও চলছে। তাঁর মতে, কোনো প্রণালিকে অবরুদ্ধ করা বা তা ব্যবহার করে চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। এর জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ে এবং বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  নানকের সম্পদ ও অর্থ পাচার নিয়ে গুরুতর অভিযোগ, মাসে যাচ্ছে বিপুল অর্থ

এই পরিস্থিতিতে ফ্রান্স কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে সংঘাত এড়িয়ে চলার নীতিই বজায় রাখছে।