ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ায় সৌখিন পাখির দোকানে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল শত শত পাখি

বগুড়া মহানগরের খান্দার বাজার এলাকায় একটি সৌখিন পাখির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত পোষা পাখি ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শনিবার (১৮ জুলাই) সকালে স্টেডিয়াম সড়কের খান্দার বাজারসংলগ্ন ‘মা-বাবার দোয়া’ নামের পাখি, পাখির খাদ্য ও সরঞ্জাম বিক্রির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-অটোরিকশা-মাহিন্দ্রা বিধ্বস্ত, নিহত ২

দোকান মালিক মো. সবুজ ইসলাম শুভ জানান, শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি মালগ্রাম নতুনপাড়ার বাসায় চলে যান। শনিবার সকালে ফোনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, দোকানের ভেতরে থাকা প্রায় ২০০টি বজরিগার পাখি, ২০০টির মতো বিভিন্ন জাতের কবুতর, গোল্ডফিশসহ নানা ধরনের সৌখিন পোষা প্রাণী আগুনে পুড়ে মারা গেছে।

আরও পড়ুনঃ  ভাগা বাসস্ট্যান্ডে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

তিনি আরও জানান, দোকানে থাকা পাখি পালনের বিভিন্ন সরঞ্জামও আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত দোকানের পেছনে থাকা পাখির খাদ্যের গুদামে আগুন ছড়িয়ে পড়েনি। সেটি পুড়ে গেলে আরও ৫ থেকে ৬ লাখ টাকার অতিরিক্ত ক্ষয়ক্ষতি হতো।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালক নিহত

দোকান মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তার মোট ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

বগুড়ায় সৌখিন পাখির দোকানে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল শত শত পাখি

আপডেটের সময়: ০৮:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বগুড়া মহানগরের খান্দার বাজার এলাকায় একটি সৌখিন পাখির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত পোষা পাখি ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

শনিবার (১৮ জুলাই) সকালে স্টেডিয়াম সড়কের খান্দার বাজারসংলগ্ন ‘মা-বাবার দোয়া’ নামের পাখি, পাখির খাদ্য ও সরঞ্জাম বিক্রির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-অটোরিকশা-মাহিন্দ্রা বিধ্বস্ত, নিহত ২

দোকান মালিক মো. সবুজ ইসলাম শুভ জানান, শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি মালগ্রাম নতুনপাড়ার বাসায় চলে যান। শনিবার সকালে ফোনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, দোকানের ভেতরে থাকা প্রায় ২০০টি বজরিগার পাখি, ২০০টির মতো বিভিন্ন জাতের কবুতর, গোল্ডফিশসহ নানা ধরনের সৌখিন পোষা প্রাণী আগুনে পুড়ে মারা গেছে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালক নিহত

তিনি আরও জানান, দোকানে থাকা পাখি পালনের বিভিন্ন সরঞ্জামও আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত দোকানের পেছনে থাকা পাখির খাদ্যের গুদামে আগুন ছড়িয়ে পড়েনি। সেটি পুড়ে গেলে আরও ৫ থেকে ৬ লাখ টাকার অতিরিক্ত ক্ষয়ক্ষতি হতো।

আরও পড়ুনঃ  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাসের ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১