ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুরুদাসপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, রূপপুরের ৮ রুশ নাগরিকসহ আহত ১২

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত ব্যক্তি ট্রাকের হেলপার আফরোজ (আনুমানিক ৩০)। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের হযরতপুর থেকে পেঁয়াজ-রসুন বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকের হেলপার আফরোজ।

আরও পড়ুনঃ  গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে

দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আটজন রুশ নাগরিক রয়েছেন, যাদের মধ্যে চারজন নারী। খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সংসদে বক্তব্যে বাধার অভিযোগ, ‘অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে’ বললেন রুমিন

দুর্ঘটনার পর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬

ঘটনার খবর পেয়ে রাতেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তারা চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

গুরুদাসপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, রূপপুরের ৮ রুশ নাগরিকসহ আহত ১২

আপডেটের সময়: ০৯:০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

নিহত ব্যক্তি ট্রাকের হেলপার আফরোজ (আনুমানিক ৩০)। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের হযরতপুর থেকে পেঁয়াজ-রসুন বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকের হেলপার আফরোজ।

আরও পড়ুনঃ  জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৬

দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আটজন রুশ নাগরিক রয়েছেন, যাদের মধ্যে চারজন নারী। খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট