ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারকরা সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাতভর পৃথক অভিযান

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে যশোর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধারের দাবি করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশের ভাষ্য, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

একই রাতে রূপদিয়া এলাকা থেকে আলোচিত যুবলীগ কর্মী বিপুল হোসেনকে আটক করে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য মামলায় গ্রেপ্তার আরও ১২৮

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাকি ১২৮ জনের বিরুদ্ধে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলার অভিযোগ রয়েছে।

বিশেষ অভিযানের সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ পুনরায় খুলছে ইরাক

অভিযান অব্যাহত থাকবে

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

আপডেটের সময়: ০৮:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারকরা সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাতভর পৃথক অভিযান

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে যশোর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধারের দাবি করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’