ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বাস্তবতার প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, অভিবাসী চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি ও নৃবৈজ্ঞানিক বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। তাই ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের আগে এর প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে ভাবা প্রয়োজন।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

তিনি বলেন, “আমরা আদিবাসী শব্দ ব্যবহার করে কারও পাতানো ফাঁদে পা দিচ্ছি কি না, তা ভেবে দেখতে হবে। এ ধরনের শব্দচয়ন থেকে বিরত থাকাই ভালো।”

বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিচয় ও অধিকার নিয়ে আলোচনা হয়। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি এ অঞ্চলকে ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র বানানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদের মূল ভাবনায় সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেকোনো সংকট বিএনপি সরকার সমাধান করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ অঞ্চলের সমস্যাগুলো সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বক্তারা পার্বত্য চট্টগ্রামের সমস্যা, জাতীয় পরিচয় এবং দেশের বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আরও আলোচনা ও জাতীয় পর্যায়ে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ১১:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বাংলাদেশের ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বাস্তবতার প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, অভিবাসী চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি ও নৃবৈজ্ঞানিক বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। তাই ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের আগে এর প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে ভাবা প্রয়োজন।

আরও পড়ুনঃ  গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রস্তাব নাকচ, নেতানিয়াহুর সিদ্ধান্তে বাড়ছে টানাপোড়েন

তিনি বলেন, “আমরা আদিবাসী শব্দ ব্যবহার করে কারও পাতানো ফাঁদে পা দিচ্ছি কি না, তা ভেবে দেখতে হবে। এ ধরনের শব্দচয়ন থেকে বিরত থাকাই ভালো।”

বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিচয় ও অধিকার নিয়ে আলোচনা হয়। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি এ অঞ্চলকে ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র বানানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদের মূল ভাবনায় সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেকোনো সংকট বিএনপি সরকার সমাধান করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন রাশেদ খান।

আরও পড়ুনঃ  সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার