ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে সামনে রেখেই জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর বাস্তবায়ন, এবং সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অংশ হিসেবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ছিল এবং থাকবে।

আরও পড়ুনঃ  রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, চীন-ভারতে শতভাগ শুল্কের শঙ্কা

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

বিগত সরকারের সমালোচনা করে ফারজানা শারমীন বলেন, গত ১৭ থেকে ২০ বছর ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। পরিবর্তনের হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পরও চাকরি স্থায়ীকরণের অনিশ্চয়তা, ব্রেন স্ট্রোকে নির্বাচন অফিসকর্মীর মৃত্যু

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়কে আরও কার্যকর ও গতিশীল করতে দিনরাত কাজ করা হচ্ছে। দলের অন্যতম সিগনেচার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড, যুবসমাজের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন নিশ্চিত করতে হবে, এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে।

জুলাই অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রস্তাবিত বাজেট আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার বার্তা বহন করে। তিনি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি মানুষের মানসিকতাও পরিচ্ছন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ইংল্যান্ড ছেড়ে নতুন গন্তব্যে হামজা, আজারবাইজানের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন

নিজের নির্বাচনি এলাকা নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বালুমহালকে কেন্দ্র করে একটি বড় সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি চরাঞ্চলগুলোতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা গেলে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডও কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০১:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে সামনে রেখেই জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর বাস্তবায়ন, এবং সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অংশ হিসেবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ছিল এবং থাকবে।

আরও পড়ুনঃ  বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

বিগত সরকারের সমালোচনা করে ফারজানা শারমীন বলেন, গত ১৭ থেকে ২০ বছর ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। পরিবর্তনের হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, চীন-ভারতে শতভাগ শুল্কের শঙ্কা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়কে আরও কার্যকর ও গতিশীল করতে দিনরাত কাজ করা হচ্ছে। দলের অন্যতম সিগনেচার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড, যুবসমাজের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন নিশ্চিত করতে হবে, এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে।

জুলাই অভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রস্তাবিত বাজেট আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার বার্তা বহন করে। তিনি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি মানুষের মানসিকতাও পরিচ্ছন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি