ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের অতিরিক্ত টাকা তদন্তের দাবি ধর্মমন্ত্রীর এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিগ ব্যাশে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহী দুই ফ্র্যাঞ্চাইজি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০২৬-২৭ মৌসুমে খেলতে বাংলাদেশি পেসার নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি।

২৩ বছর বয়সী ডানহাতি এই পেসারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্নভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি

চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নাহিদ রানা। এর অংশ হিসেবে একাডেমি মাঠে হালকা বোলিং অনুশীলনও করছেন তিনি।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক

তবে বিগ ব্যাশে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। টুর্নামেন্টে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে।

এনওসির আবেদনই করেননি নাহিদ

বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং নাহিদের পুনর্বাসন প্রক্রিয়ার কারণে বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়া সহজ নাও হতে পারে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, নাহিদ এখনো এনওসির জন্য আবেদন করেননি। আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে তার আগে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন কি না, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা

অস্ট্রেলিয়া সফর ও এশিয়ান গেমস মিস

চোটের কারণে বাংলাদেশের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

পুনর্বাসন চলমান থাকায় আসন্ন এশিয়ান গেমসের ক্রিকেটেও তাকে পাওয়া যাবে না। বিসিবি আশা করছে, আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি

অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে স্ত্রীর ‘অনুমতি’ লাগবে নেহরার

জানুয়ারিতে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এ ছাড়া আগামী বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এই ব্যস্ত সূচির মধ্যেই নাহিদের ফিটনেস এবং জাতীয় দলের প্রয়োজনীয়তা বিবেচনা করে বিগ ব্যাশে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার

বিগ ব্যাশে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহী দুই ফ্র্যাঞ্চাইজি

আপডেটের সময়: ০৯:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০২৬-২৭ মৌসুমে খেলতে বাংলাদেশি পেসার নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি।

২৩ বছর বয়সী ডানহাতি এই পেসারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্নভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম।

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি

চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নাহিদ রানা। এর অংশ হিসেবে একাডেমি মাঠে হালকা বোলিং অনুশীলনও করছেন তিনি।

আরও পড়ুনঃ  ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা

তবে বিগ ব্যাশে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। টুর্নামেন্টে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে।

এনওসির আবেদনই করেননি নাহিদ

বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং নাহিদের পুনর্বাসন প্রক্রিয়ার কারণে বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়া সহজ নাও হতে পারে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, নাহিদ এখনো এনওসির জন্য আবেদন করেননি। আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে তার আগে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন কি না, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় বার্সার দাপুটে জয়

অস্ট্রেলিয়া সফর ও এশিয়ান গেমস মিস

চোটের কারণে বাংলাদেশের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

পুনর্বাসন চলমান থাকায় আসন্ন এশিয়ান গেমসের ক্রিকেটেও তাকে পাওয়া যাবে না। বিসিবি আশা করছে, আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি

অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান