দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, আগামী ৮ ও ৯ মে মোট ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, রাশিয়া প্রতিবছর এই সময়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস হিসেবে পালন করে। এ উপলক্ষে মস্কোতে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানকে কেন্দ্র করেই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই ঘোষণা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, যুদ্ধবিরতি বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছায়নি।
তিনি আরও বলেন, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই যুদ্ধ বন্ধে রাশিয়ার পক্ষ থেকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 




















