ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিসিকের প্রতিষ্ঠার লক্ষ্য এখনো পূরণ হয়নি: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যেই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে

রুহুল কবির রিজভী বলেন, বিসিক শিল্পনগরীর লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে চামড়া শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের চামড়া বিশ্ববাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন। বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ  ‘ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের নিয়ে প্রশ্ন আছে’, শফিকুল ইসলাম মাসুদকে রাশেদ খাঁনের কটাক্ষ

চামড়া শিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, শিল্পের বিকাশ ঘটাতে গিয়ে পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বিসিকের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিসিকের অব্যবহৃত জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

রিজভী বলেন, চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। সরকার এই সুযোগ কাজে লাগাতে চায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ

বিসিকের প্রতিষ্ঠার লক্ষ্য এখনো পূরণ হয়নি: রিজভী

আপডেটের সময়: ০৫:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যেই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  কফির দাম কমাতে আইসিই গুদামে ৩ লাখ ব্যাগ পাঠাচ্ছেন ব্যবসায়ীরা

রুহুল কবির রিজভী বলেন, বিসিক শিল্পনগরীর লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে চামড়া শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের চামড়া বিশ্ববাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন। বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ  নতুন ওয়েব ফিল্মে পরীমনি, জুটি ইমতিয়াজ বর্ষণের সঙ্গে