ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, লেভেলক্রসিং পার হওয়ার সময় গরুবাহী পিকআপটি রেললাইনে আটকে যায়। ঠিক তখনই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনার পর পিকআপটি সরিয়ে নেওয়া হলে ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 
























