ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাস, গঠন হচ্ছে টেকনিক্যাল কমিটি সার্ককে ফের সক্রিয় করতে বাংলাদেশের নতুন উদ্যোগ ১৮০ দিনে পুঁজিবাজার সংস্কারে সরকারের যত উদ্যোগ ১৫ দিনে দেশে এলো ১৬৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, আগুনে পুড়ে ছাই স্লিপার বাস ট্রাইব্যুনালে সাক্ষ্য: হাসপাতালে গিয়ে ছেলের গুলিবিদ্ধ লাশ পান বাবা মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন, বাকি ২৬ শতাংশ প্রক্রিয়াধীন সৌদি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন, বাকি ২৬ শতাংশ প্রক্রিয়াধীন

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর ৭৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। মোট ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়িত হলেও বাকি ২৮টি সিদ্ধান্ত এখনো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের (মে-জুলাই) সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৩১ জুলাই পর্যন্ত মোট ১৭টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বিভিন্ন বিষয়ে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এর ভিত্তিতে নেওয়া হয় ১০৮টি সিদ্ধান্ত।

এর মধ্যে ৮০টি সিদ্ধান্ত, অর্থাৎ ৭৪ শতাংশ, বাস্তবায়িত হয়েছে। অপরদিকে ২৮টি সিদ্ধান্ত বা ২৬ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

মন্ত্রিসভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে এ সময়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে ৪৩টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে মন্ত্রিসভায় ৭টি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

একই সময়ে তিনটি আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দুটি বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  জনগণের কল্যাণে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদে এ পর্যন্ত ১০৪টি আইন পাস হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের হিসাবে, মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বড় অংশ বাস্তবায়িত হলেও নির্ধারিত সময়ের মধ্যে বাকি সিদ্ধান্তগুলো বাস্তবায়নের কাজও চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক

মন্ত্রিসভার ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন, বাকি ২৬ শতাংশ প্রক্রিয়াধীন

আপডেটের সময়: ০৮:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর ৭৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। মোট ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়িত হলেও বাকি ২৮টি সিদ্ধান্ত এখনো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের (মে-জুলাই) সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  জনগণের কল্যাণে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৩১ জুলাই পর্যন্ত মোট ১৭টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বিভিন্ন বিষয়ে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এর ভিত্তিতে নেওয়া হয় ১০৮টি সিদ্ধান্ত।

এর মধ্যে ৮০টি সিদ্ধান্ত, অর্থাৎ ৭৪ শতাংশ, বাস্তবায়িত হয়েছে। অপরদিকে ২৮টি সিদ্ধান্ত বা ২৬ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের মামলায় রিমান্ড শেষে কারাগারে গাজী সালাউদ্দিন

মন্ত্রিসভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে এ সময়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে ৪৩টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে মন্ত্রিসভায় ৭টি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

একই সময়ে তিনটি আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দুটি বাস্তবায়নাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা