ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়া-ইউরোপে চামড়াজাত পণ্যের বাজার বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে মাস্কাটে নামল ইন্ডিগোর বিমান দেশে ফিরেই সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫ সিএনজির অ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের নতুন এক ডলারের স্মারক কয়েনে জায়গা পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই কয়েন উন্মোচন করেছে ইউএস মিন্ট।

কয়েনটির এক পাশে রয়েছে ট্রাম্পের প্রতিকৃতি। এর সঙ্গে লেখা রয়েছে ‘LIBERTY’, ‘IN GOD WE TRUST’ এবং ‘1776–2026’। অন্য পাশে রয়েছে প্রেসিডেন্টের সিল ও যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতীক।

আইনগতভাবে বৈধ মুদ্রা হলেও কয়েনটি সাধারণ লেনদেনে ব্যাপকভাবে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হচ্ছে না। মূলত স্মারক ও সংগ্রহের উদ্দেশ্যে এটি বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মায়ের জন্মদিনে অপূর্ব, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’

ইউএস মিন্টের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৫টি কয়েনের এক রোলের দাম ৬১ ডলার। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম রাখা হয়েছে ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইটে কয়েনটি স্টক-আউট হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে সাধারণত জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২০ সালের একটি আইনের বিশেষ বিধান কাজে লাগিয়ে ২০২৬ সালের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত এই স্মারক কয়েন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ছয় জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

কয়েনটির বাহ্যিক রং সোনালি হলেও এতে কোনো স্বর্ণ ব্যবহার করা হয়নি। এতে রয়েছে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা। বাকি অংশে রয়েছে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল।

এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় প্রতিকৃতি থাকা প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে নতুন নজির গড়লেন ট্রাম্প।

আরও পড়ুনঃ  মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে মাস্কাটে নামল ইন্ডিগোর বিমান

এদিকে ট্রাম্পের প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রাতেও যুক্ত করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল মার্কিন প্রশাসন। মে মাসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ট্রাম্পের ছবি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ইস্যুর পরিকল্পনা রয়েছে।

এর আগে মার্চে ট্রেজারি বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন উদ্যোগও হবে প্রথম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়া-ইউরোপে চামড়াজাত পণ্যের বাজার বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস

আপডেটের সময়: ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন এক ডলারের স্মারক কয়েনে জায়গা পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই কয়েন উন্মোচন করেছে ইউএস মিন্ট।

কয়েনটির এক পাশে রয়েছে ট্রাম্পের প্রতিকৃতি। এর সঙ্গে লেখা রয়েছে ‘LIBERTY’, ‘IN GOD WE TRUST’ এবং ‘1776–2026’। অন্য পাশে রয়েছে প্রেসিডেন্টের সিল ও যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতীক।

আইনগতভাবে বৈধ মুদ্রা হলেও কয়েনটি সাধারণ লেনদেনে ব্যাপকভাবে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হচ্ছে না। মূলত স্মারক ও সংগ্রহের উদ্দেশ্যে এটি বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ইউএস মিন্টের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৫টি কয়েনের এক রোলের দাম ৬১ ডলার। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম রাখা হয়েছে ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইটে কয়েনটি স্টক-আউট হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে সাধারণত জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২০ সালের একটি আইনের বিশেষ বিধান কাজে লাগিয়ে ২০২৬ সালের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত এই স্মারক কয়েন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মায়ের জন্মদিনে অপূর্ব, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’

কয়েনটির বাহ্যিক রং সোনালি হলেও এতে কোনো স্বর্ণ ব্যবহার করা হয়নি। এতে রয়েছে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা। বাকি অংশে রয়েছে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল।

এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় প্রতিকৃতি থাকা প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে নতুন নজির গড়লেন ট্রাম্প।

আরও পড়ুনঃ  তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, তবে সময় চূড়ান্ত হয়নি