কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উন্মুক্ত জলাশয় থেকে মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ১,৫৬০ মিটার এবং বাজার মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন মিঠামইন থানা পুলিশ ও মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী।
পরবর্তীতে জব্দকৃত ক্ষতিকর জালগুলো স্থানীয় জনসাধারণের সম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয় এবং উপস্থিত জনগণকে চায়না দুয়ারি ও কারেন্ট জালের মারাত্মক ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতন করা হয়।
মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায়, অবৈধ ইলেকট্রোফিশিং বন্ধকরণ এবং জলাশয়ের অবৈধ বাঁধ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 





















