
যশোর সদর উপজেলায় একটি রিভলবার, গুলি ও মাদকসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিরামপুর নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম ওই এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি এবং প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রবিউল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 
























