ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের দাবি, ‘ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক’ ফেসবুকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সেবা, অনেকের স্ক্রিনে ভেসে উঠছে ‘Oops’ বার্তা মেটার সেবা বিভ্রাট: ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী সমস্যা বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রপ্তানিমুখী শিল্পে সহজ হচ্ছে বন্ড সুবিধা ও অডিট বাধ্যবাধকতা নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন: পরিকল্পনা প্রতিমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত

রাজধানীর রমনার মৌচাক এলাকায় সালিশি বৈঠক চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মামলা নিতে গড়িমসির অভিযোগে থানা ঘেরাও,বন্দরে যুবক খুন, 

নিহতের ভাগিনা মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেট এলাকায় তাকে কয়েকজন মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে ঘটনাস্থলে ডাকেন। পরে সেখানে সালিশি বৈঠক চলাকালে কয়েকজনের সঙ্গে বিল্লালের তর্ক-বিতর্ক শুরু হয়।

আরও পড়ুনঃ  মাদক বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বিল্লাল হোসেন তালুকদারকে বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালিবাগের বাগানবাড়ি এলাকায় বসবাসকারী বিল্লাল হোসেন তালুকদারের বালু ও সিমেন্টের ব্যবসা ছিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে একটি হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুনঃ  স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এদিকে ঘটনার পর অভিযুক্ত হিসেবে নাম আসা দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি

রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত

আপডেটের সময়: ০৭:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬