ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের দাবি, ‘ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক’ ফেসবুকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সেবা, অনেকের স্ক্রিনে ভেসে উঠছে ‘Oops’ বার্তা মেটার সেবা বিভ্রাট: ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী সমস্যা বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রপ্তানিমুখী শিল্পে সহজ হচ্ছে বন্ড সুবিধা ও অডিট বাধ্যবাধকতা নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন: পরিকল্পনা প্রতিমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক | সাভার | ৯ জুন ২০২৬

সাভারের ছায়াবিথি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রিয়া মনি (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়া মনি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলামের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনায় রনির বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

পুলিশ জানায়, সোমবার (৮ জুন) বিকেলে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাটে অভিযান চালায়। পরে ফ্ল্যাটের তালা ভেঙে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিয়া মনি নোয়াখালীর মাইজদী এলাকার বাসিন্দা এবং রৌফ চৌধুরীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রনি ইসলাম ও রিয়া মনি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর ফ্ল্যাটে তালা লাগিয়ে রনি ইসলাম পালিয়ে যান।

আরও পড়ুনঃ  মামলা নিতে গড়িমসির অভিযোগে থানা ঘেরাও,বন্দরে যুবক খুন, 

নিহতের মামা সাদ্দাম হোসেন অভিযোগ করেন, সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকে রনি ইসলাম তার ভাগ্নির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক বিরোধের জেরে রিয়াকে শ্বাসরোধ কিংবা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ।

তিনি আরও জানান, ঘটনার পর রনি ইসলাম তার মাকে ফোনে বিষয়টি জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুনঃ  মাদক বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

নিহতের নানি জাহানারা বেগম বলেন, রিয়ার বাবা-মা দুজনেই বিদেশে থাকেন। তিনি অভিযোগ করেন, রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেটের সময়: ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬