রাজধানী ঢাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ আমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, এবার রাজধানীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়। প্রতিমা বিসর্জনের পুরো কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এবার ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিমা বিসর্জনের বাকি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ আমিন।
প্রতিবেদকের নাম 




















