ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজনৈতিক প্রভাবমুক্ত পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’

দেশের সেনাবাহিনীকে আরও পেশাদার, আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে পদোন্নতি প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, নেতৃত্বের গুণাবলি, চারিত্রিক দৃঢ়তা ও সামরিক শৃঙ্খলাই হতে হবে একমাত্র বিবেচ্য বিষয়।

রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কুর্মিটোলা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন তিন বস্তির মানুষ

বক্তব্যের শুরুতে তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে তিনি সেনাপ্রধানসহ সেনাবাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ  ‘শাপলা চত্বরে গণহত্যার মতো বর্বরতা দেশের ইতিহাসে নজিরবিহীন’—চিফ প্রসিকিউটর

তিনি আরও বলেন, একটি আধুনিক ও বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়সঙ্গত মূল্যায়ন এবং পেশাগত দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনা যেন এই প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে সকালে সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। পরে তিনি ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পদোন্নতি পর্ষদের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  রিয়াজ-ফেরদৌসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোকচিত্রে অংশ নেন। পাশাপাশি সেনাবাহিনীর আনুষ্ঠানিক পরিদর্শক বইয়ে নিজের মন্তব্যও লিপিবদ্ধ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

রাজনৈতিক প্রভাবমুক্ত পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’

আপডেটের সময়: ০১:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দেশের সেনাবাহিনীকে আরও পেশাদার, আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে পদোন্নতি প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, নেতৃত্বের গুণাবলি, চারিত্রিক দৃঢ়তা ও সামরিক শৃঙ্খলাই হতে হবে একমাত্র বিবেচ্য বিষয়।

রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির