রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের আগামী ১৪ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। একই সঙ্গে এ মামলায় সাবেক মন্ত্রীসহ কয়েকজন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদনও শুনানি হয়।
প্রসিকিউশন পক্ষের দাবি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল, যা তদন্তের আওতায় আনা হয়েছে।
এ মামলায় বর্তমানে একাধিক সাবেক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন।
ট্রাইব্যুনাল জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
মামলাটি নিয়ে পরবর্তী শুনানি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলে আদালত নির্ধারণ করেছে।
প্রতিবেদকের নাম 


























