শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫টি পদে ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ৩১ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
পদসংখ্যা: ৫টি
মোট নিয়োগ: ২৬ জন
চাকরির ধরন: সরকারি চাকরি
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা
যে পদে নিয়োগ
কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যেভাবে আবেদন
যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
♦ আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
প্রতিবেদকের নাম 




















