ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। রোববার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা করবেন আদালত।

এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৪ জুন ট্রাইব্যুনালের বিচারক রায়ের জন্য ৭ জুন দিন ধার্য করেন। দেশের ইতিহাসে এটি প্রথম ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ মাত্র চার কার্যদিবসে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ  এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ সোহেল রানার মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছে।

আরও পড়ুনঃ  সিঙ্গাপুরে সাইফুজ্জামানের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন পল্লবী থানায় মামলা দায়ের করেন রামিসার বাবা।

আরও পড়ুনঃ  রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ১ জুন মামলার বিচার শুরু হয়। মামলায় রামিসার পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

আপডেটের সময়: ০৯:০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬