
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি পদত্যাগপত্র জমা দেন। গত ২৮ এপ্রিল তিনি আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম খন্দকার জানান, তিনি ইতোমধ্যে সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ‘সবুজ প্যানেল’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সমন্বয়ে গঠিত জোট ‘সবুজ প্যানেল’ নামে পরিচিত।
এর আগে, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রতিবেদকের নাম 













