বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন চত্বরে অভিযান চালিয়ে নেশাজাতীয় ১১টি ইনজেকশনসহ শিমুল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১১টি নেশাজাতীয় ইনজেকশনসহ শিমুল হোসেনকে আটক করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার শিমুল হোসেনকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















