ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সার নিয়ে সংকটের নেপথ্যে সিন্ডিকেট, দেশে পর্যাপ্ত মজুত: কৃষিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

দেশে সারের কোনো ঘাটতি নেই এবং সারের দামও সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তার দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে চার থেকে পাঁচ মাসের প্রয়োজন মেটানোর মতো সার মজুত রয়েছে। ফলে সারের দাম বাড়ার যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। বরং একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

তিনি জানান, কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। কারা এই সংকট তৈরির পেছনে রয়েছে, তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মসলা উৎপাদনে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্য

কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে মসলা উৎপাদনে বাংলাদেশকে আরও স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

দেশে প্রতিবছর প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াতে যোগ দিলেন ইয়াকুব সরকার, সঙ্গে ৬০ নেতাকর্মী

পেঁয়াজে বদলেছে পরিস্থিতি

পেঁয়াজ উৎপাদনে দেশের অগ্রগতির কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তার ভাষ্য, অতীতে প্রতিবছর পেঁয়াজ আমদানি করতে হলেও চলতি বছর এখন পর্যন্ত দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি।

আগামী দিনেও পেঁয়াজ আমদানি না করে বরং বাংলাদেশ থেকে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের কৃষিপণ্যই রপ্তানির অন্যতম প্রধান খাত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ক্ষমতায় গেলে বিএনপির বেকার নেতাকর্মীদের কর্মসংস্থানের উদ্যোগ: কিরন

আলোচনা সভায় বিএনপির নেতারা

কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

সার নিয়ে সংকটের নেপথ্যে সিন্ডিকেট, দেশে পর্যাপ্ত মজুত: কৃষিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশে সারের কোনো ঘাটতি নেই এবং সারের দামও সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তার দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে চার থেকে পাঁচ মাসের প্রয়োজন মেটানোর মতো সার মজুত রয়েছে। ফলে সারের দাম বাড়ার যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। বরং একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার

তিনি জানান, কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। কারা এই সংকট তৈরির পেছনে রয়েছে, তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মসলা উৎপাদনে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্য

কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে মসলা উৎপাদনে বাংলাদেশকে আরও স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

দেশে প্রতিবছর প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার

পেঁয়াজে বদলেছে পরিস্থিতি

পেঁয়াজ উৎপাদনে দেশের অগ্রগতির কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তার ভাষ্য, অতীতে প্রতিবছর পেঁয়াজ আমদানি করতে হলেও চলতি বছর এখন পর্যন্ত দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি।

আগামী দিনেও পেঁয়াজ আমদানি না করে বরং বাংলাদেশ থেকে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের কৃষিপণ্যই রপ্তানির অন্যতম প্রধান খাত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  এনবিআরে প্রশাসনিক রদবদল, বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার