ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

উত্তর আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐতিহ্যবাহী স্থানীয় আদালতে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স দাবি করেছে, স্থানীয় বিরোধ নিষ্পত্তির শুনানি চলাকালে সেনাবাহিনীর চালানো এ হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নর্থ দারফুর প্রদেশের গারা আল-জাওয়াইয়া গ্রামে এ হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় বিভিন্ন বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে গ্রামবাসীরা আদালতে জড়ো হয়েছিলেন।

আরও পড়ুনঃ  চিকিৎসা শেষে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

ইমার্জেন্সি লইয়ার্স জানায়, গারা আল-জাওয়াইয়া বর্তমানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণাধীন এলাকা। হামলায় ঐতিহ্যবাহী আদালতের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে জানান, স্থানীয় সম্প্রদায়ের নেতাদের অংশগ্রহণে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল। হামলায় নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আরএসএফের দুই কমান্ডার রয়েছেন বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই গৃহযুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গারা আল-জাওয়াইয়া গ্রামটি দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কাবকাবিয়া এলাকার কাছে অবস্থিত। গত বছরের অক্টোবর মাসে তীব্র লড়াইয়ের পর আরএসএফ এল-ফাশের দখলে নেয়।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এল-ফাশের অবরোধ ও দখলকে কেন্দ্র করে আরএসএফের কর্মকাণ্ডে গণহত্যার স্পষ্ট লক্ষণ দেখা গেছে। শহরটি দখলের পর দারফুরের অধিকাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে বাহিনীটি।

উল্লেখ্য, সরকারি সমর্থনপুষ্ট কুখ্যাত জানজাওয়িদ মিলিশিয়া থেকে গড়ে ওঠা আরএসএফের বিরুদ্ধে ২০০০-এর দশকের শুরু থেকেই দারফুরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার অভিযোগ রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

আপডেটের সময়: ০৫:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

উত্তর আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐতিহ্যবাহী স্থানীয় আদালতে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স দাবি করেছে, স্থানীয় বিরোধ নিষ্পত্তির শুনানি চলাকালে সেনাবাহিনীর চালানো এ হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নর্থ দারফুর প্রদেশের গারা আল-জাওয়াইয়া গ্রামে এ হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় বিভিন্ন বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে গ্রামবাসীরা আদালতে জড়ো হয়েছিলেন।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

ইমার্জেন্সি লইয়ার্স জানায়, গারা আল-জাওয়াইয়া বর্তমানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণাধীন এলাকা। হামলায় ঐতিহ্যবাহী আদালতের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে জানান, স্থানীয় সম্প্রদায়ের নেতাদের অংশগ্রহণে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল। হামলায় নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আরএসএফের দুই কমান্ডার রয়েছেন বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীর মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই গৃহযুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গারা আল-জাওয়াইয়া গ্রামটি দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কাবকাবিয়া এলাকার কাছে অবস্থিত। গত বছরের অক্টোবর মাসে তীব্র লড়াইয়ের পর আরএসএফ এল-ফাশের দখলে নেয়।

আরও পড়ুনঃ  চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ