ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়তে পারে খাদ্যপণ্যের দাম

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, ইরান যুদ্ধের প্রভাবের পাশাপাশি ‘সুপার এল নিনো’র কারণে ২০২৮ সাল পর্যন্ত খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে। এতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, ২০২৬-২৭ সালের এল নিনো চক্রটি বন্যা ও খরার ঝুঁকি বাড়িয়ে বিশ্বজুড়ে কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য তীব্রতার কারণে এই জলবায়ুগত ঘটনাকে ‘সুপার’ বা ‘গডজিলা’ এল নিনো বলা হচ্ছে।

আরও পড়ুনঃ  স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, এল নিনোর প্রভাব ইতোমধ্যেই কৃষিখাতে দেখা দিতে শুরু করেছে। ভারতে বর্ষা মৌসুমে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় মাত্র ২৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছে, আবার কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমেছে। এতে গম, চাল ও আখের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ১৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও এই প্রভাব পুরোপুরি দৃশ্যমান হতে সময় লাগবে এবং ২০২৮ সালের দ্বিতীয়ার্ধে এর পূর্ণ প্রভাব স্পষ্ট হতে পারে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

অন্যদিকে ইতালির ইউনিক্রেডিট ব্যাংক বলছে, সুপার এল নিনোর কারণে বিশ্ব কৃষি উৎপাদন ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার

ব্যাংকটির বিশ্লেষণে আরও বলা হয়েছে, চাল, পাম অয়েল, চিনি ও কফির মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের দাম ৫০ থেকে ১০০ শতাংশ বা তারও বেশি বাড়তে পারে। এ পরিস্থিতি বিশ্বজুড়ে ‘ক্লাইমেটফ্লেশন’ বা জলবায়ুজনিত মূল্যস্ফীতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, অতীতেও এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ খরা, ফসলহানি ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ এল নিনোর সময় ভারত, চীন, আফ্রিকা, ব্রাজিল ও মিশরসহ বিভিন্ন দেশে খাদ্যসংকট সৃষ্টি হয়েছিল। শুধু ভারতেই সেই দুর্ভিক্ষে ৬০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়তে পারে খাদ্যপণ্যের দাম

আপডেটের সময়: ১০:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, ইরান যুদ্ধের প্রভাবের পাশাপাশি ‘সুপার এল নিনো’র কারণে ২০২৮ সাল পর্যন্ত খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে। এতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, ২০২৬-২৭ সালের এল নিনো চক্রটি বন্যা ও খরার ঝুঁকি বাড়িয়ে বিশ্বজুড়ে কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য তীব্রতার কারণে এই জলবায়ুগত ঘটনাকে ‘সুপার’ বা ‘গডজিলা’ এল নিনো বলা হচ্ছে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, এল নিনোর প্রভাব ইতোমধ্যেই কৃষিখাতে দেখা দিতে শুরু করেছে। ভারতে বর্ষা মৌসুমে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় মাত্র ২৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছে, আবার কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমেছে। এতে গম, চাল ও আখের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ১৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও এই প্রভাব পুরোপুরি দৃশ্যমান হতে সময় লাগবে এবং ২০২৮ সালের দ্বিতীয়ার্ধে এর পূর্ণ প্রভাব স্পষ্ট হতে পারে।

আরও পড়ুনঃ  ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

অন্যদিকে ইতালির ইউনিক্রেডিট ব্যাংক বলছে, সুপার এল নিনোর কারণে বিশ্ব কৃষি উৎপাদন ১৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার

ব্যাংকটির বিশ্লেষণে আরও বলা হয়েছে, চাল, পাম অয়েল, চিনি ও কফির মতো গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের দাম ৫০ থেকে ১০০ শতাংশ বা তারও বেশি বাড়তে পারে। এ পরিস্থিতি বিশ্বজুড়ে ‘ক্লাইমেটফ্লেশন’ বা জলবায়ুজনিত মূল্যস্ফীতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুনঃ  রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, প্রাণ হারালেন ৫ পর্বতারোহী