ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাওয়ার পথে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখে, জবাব দিলেন রাশমিকা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮ অ্যাওয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতা, সমস্যা মানসিকতায়: হৃদয় বাড়ির আঙিনায় পাশাপাশি দাফন বাবা-মেয়ে, হাসপাতালে স্বজন হারানোর খবর জানেন না মা-ছেলে সাতক্ষীরায় সিঁদুর খেলার সময় অসুস্থ হয়ে নববধূর মৃত্যু খেলাধুলা সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩৭৩ রোগী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতাদের দাবি, নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকার ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তুলে ধরেন সিপিবির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে তারা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ জানান।

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, সৌদি আরব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেনি বলে তারা মনে করেন। নজরুল ইসলাম ও সুইটি আক্তারের জীবন রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। মৃত্যুদণ্ড কার্যকরের কারণ সৌদি সরকার জানায়নি উল্লেখ করে তিনি এ ঘটনার বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ঢাকায় সৌদি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ  হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার বিষয়টিও তুলে ধরেন রতন। তার অভিযোগ, অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছেন এবং কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরছেন। এসব ঘটনার জবাব সৌদি আরবকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ট্রলারডুবি: প্রাণ গেল শিশুর, নিখোঁজ মাকে উদ্ধারে অভিযান অব্যাহত

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. ফজলুর রহমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, পররাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে নাকি যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছেন। বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুনঃ  ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না বলেন, দেশে কাজের সুযোগ না পেয়ে অনেকে জমিজমা বিক্রি করে বিদেশে পাড়ি জমান। বিদেশে নির্যাতনের শিকার হওয়ার পর দেশে ফিরেও অনেকে প্রতিকার পান না বলে অভিযোগ করেন তিনি। সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের প্রতিবাদী ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই নেতা।

সমাবেশ থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি ২০ হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করার জন্য অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানায় সিপিবি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির

আপডেটের সময়: ১২:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতাদের দাবি, নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকার ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তুলে ধরেন সিপিবির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে তারা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ জানান।

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, সৌদি আরব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেনি বলে তারা মনে করেন। নজরুল ইসলাম ও সুইটি আক্তারের জীবন রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। মৃত্যুদণ্ড কার্যকরের কারণ সৌদি সরকার জানায়নি উল্লেখ করে তিনি এ ঘটনার বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ঢাকায় সৌদি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ  তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার বিষয়টিও তুলে ধরেন রতন। তার অভিযোগ, অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছেন এবং কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরছেন। এসব ঘটনার জবাব সৌদি আরবকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই ব্রাজিলের দাপুটে জয়, জালের দেখা পেলেন ‘মেসিনিও’