ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের সুপারিশ, এমপিওভুক্ত শিক্ষকরা হতে পারবেন না প্রার্থী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং নির্দিষ্ট ক্ষেত্রে ঋণখেলাপিদেরও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুনঃ  ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার আইন—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে আখতার আহমেদ বলেন, কমিশনের মত হলো, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। বর্তমানে তারা জাতীয় ও স্থানীয় সরকার—উভয় ধরনের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান।

এছাড়া কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ঋণের জামিনদারও ঋণখেলাপি হিসেবে নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। একই সঙ্গে বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, ভূমি করসহ সরকারি সেবার বকেয়া বিল থাকলেও তা প্রার্থিতার ক্ষেত্রে অযোগ্যতার কারণ হতে পারে। লাভজনক পদে কর্মরত ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ  স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রী

নতুন সুপারিশে দ্বৈত নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চার্জশিটভুক্ত ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাতেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে প্রতি ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করা, নবায়নের সময় পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে ফ্যামিলি ট্রি (বংশগত তথ্যভান্ডার) তৈরি করা এবং ১৫ বছরের কম বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা। তবে এ ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা পরে নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  প্রথম কার্যদিবসেই ব্যস্ত সূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এ ছাড়া ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সম্পূর্ণ অনলাইনে করার সুযোগ, মাঠপর্যায়ে জন্মতারিখ সংশোধনের ব্যবস্থা এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, এসব সুপারিশ দ্রুত স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। তবে তিনি স্পষ্ট করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নয়; আইন সংশোধনের বিষয়টি স্থানীয় সরকার বিভাগ ও সংসদের এখতিয়ার।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে—এ বিষয়ে তিনি বলেন, প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে এবং সময় হলে কমিশন তা আনুষ্ঠানিকভাবে জানাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের সুপারিশ, এমপিওভুক্ত শিক্ষকরা হতে পারবেন না প্রার্থী

আপডেটের সময়: ০৯:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং নির্দিষ্ট ক্ষেত্রে ঋণখেলাপিদেরও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুনঃ  প্রবাসীদের স্বার্থ রক্ষায় ইউএইর সহযোগিতা চাইল বাংলাদেশ

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার আইন—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে আখতার আহমেদ বলেন, কমিশনের মত হলো, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। বর্তমানে তারা জাতীয় ও স্থানীয় সরকার—উভয় ধরনের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান।

এছাড়া কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ঋণের জামিনদারও ঋণখেলাপি হিসেবে নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। একই সঙ্গে বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, ভূমি করসহ সরকারি সেবার বকেয়া বিল থাকলেও তা প্রার্থিতার ক্ষেত্রে অযোগ্যতার কারণ হতে পারে। লাভজনক পদে কর্মরত ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ  গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিনের বৃষ্টির সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা

নতুন সুপারিশে দ্বৈত নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চার্জশিটভুক্ত ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাতেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে প্রতি ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করা, নবায়নের সময় পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে ফ্যামিলি ট্রি (বংশগত তথ্যভান্ডার) তৈরি করা এবং ১৫ বছরের কম বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা। তবে এ ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা পরে নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  ‘আমার বিরুদ্ধে ৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’: আদালতে পলক