ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার প্রস্তাব, সমালোচনার মুখে স্বাস্থ্য কর্মকর্তা

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর বাথরুম ও অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব পরীক্ষামূলকভাবে সাংবাদিকদের ওপর অর্পণের প্রস্তাব দেন।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মত প্রকাশ করেন। তবে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার পর তা মুছে ফেলা হয়।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে হামলার পর ফোনে হুমকি, হাটহাজারীতে গ্রেপ্তার ২

পোস্টে তিনি উল্লেখ করেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সাংবাদিকদের অধীনে দেশের প্রায় ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট এবং ভবনের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব অন্তত এক অর্থবছরের জন্য দেওয়া যেতে পারে। এ উদ্যোগ সফল হলে তা দীর্ঘমেয়াদে বিবেচনা করারও প্রস্তাব দেন তিনি।

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. শাফী বলেন, হাসপাতালের নোংরা পরিবেশ ও অবকাঠামোগত সমস্যাগুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা হয় না। তাঁর ভাষ্য, স্বাস্থ্য বিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও অনেক ক্ষেত্রে সব দায় চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থাপকদের ওপর বর্তায়।

আরও পড়ুনঃ  জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

তবে সরকারি দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য করা সমীচীন কি না—এ প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি কর্মকর্তাদের এমন মন্তব্য করার সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়োগে ভাইভা বোর্ডে ‘বহিরাগত’, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত মতামত সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যই এ ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার প্রস্তাব, সমালোচনার মুখে স্বাস্থ্য কর্মকর্তা

আপডেটের সময়: ০৮:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর বাথরুম ও অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব পরীক্ষামূলকভাবে সাংবাদিকদের ওপর অর্পণের প্রস্তাব দেন।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মত প্রকাশ করেন। তবে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার পর তা মুছে ফেলা হয়।

আরও পড়ুনঃ  জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

পোস্টে তিনি উল্লেখ করেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সাংবাদিকদের অধীনে দেশের প্রায় ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট এবং ভবনের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব অন্তত এক অর্থবছরের জন্য দেওয়া যেতে পারে। এ উদ্যোগ সফল হলে তা দীর্ঘমেয়াদে বিবেচনা করারও প্রস্তাব দেন তিনি।

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. শাফী বলেন, হাসপাতালের নোংরা পরিবেশ ও অবকাঠামোগত সমস্যাগুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা হয় না। তাঁর ভাষ্য, স্বাস্থ্য বিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও অনেক ক্ষেত্রে সব দায় চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থাপকদের ওপর বর্তায়।

আরও পড়ুনঃ  ‘পিবি রেশিও’ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিএসইসি চেয়ারম্যানের

তবে সরকারি দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য করা সমীচীন কি না—এ প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি কর্মকর্তাদের এমন মন্তব্য করার সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী