ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৩ মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ বললেন বাণিজ্যমন্ত্রীকে – কৃষি কর্মকর্তা

সিলেটের একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনার জন্ম দিয়েছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুনঃ  ১০ বছর চুল না কেটে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের পুরো বক্তব্যজুড়ে প্রায় প্রতিটি বাক্যে তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও আনুষ্ঠানিক আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

এ বিষয়ে মোহাম্মদ শওকত জামিল বলেন, তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার উচ্চারণ করা কোনো পরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি তার দীর্ঘদিনের অভ্যাস এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ।

আরও পড়ুনঃ  জীবনের ‘সবচেয়ে খারাপ’ সিদ্ধান্ত ছিল কপালে ইনজেকশন: মিনি মাথুর

তিনি আরও বলেন, “আমি সবসময় আমার সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি। বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কে কী বলছেন, সেটি তাদের নিজস্ব বিষয়। আমার উদ্দেশ্য ছিল কেবল একজন সিনিয়রকে যথাযথ সম্মান জানানো।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৩ মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ বললেন বাণিজ্যমন্ত্রীকে – কৃষি কর্মকর্তা

আপডেটের সময়: ১২:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

সিলেটের একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনার জন্ম দিয়েছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুনঃ  জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের পুরো বক্তব্যজুড়ে প্রায় প্রতিটি বাক্যে তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও আনুষ্ঠানিক আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ সত্য মেনে নিতে হবে: রুমিন ফারহানা