ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি তদন্তে জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকের তলব

কাগুজে রপ্তানি দেখিয়ে ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে ৪১৬ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে জনতা ব্যাংকের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাদের আগামী ১৯ জুলাই হাজির হতে বলা হয়েছে। তলবকৃতদের মধ্যে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। মামলার তদন্তে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি দল কাজ করছে।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

এর আগে, গত ১৬ জুলাই একই অভিযোগের বিষয়ে জনতা ব্যাংকের আরও ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

চলতি বছরের ৫ জানুয়ারি এ ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান, তাদের দুই ছেলে এবং জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ইয়েলো অ্যাপারেলস লিমিটেড নামে একটি নবগঠিত প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফ (এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড) সুবিধাসহ বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালকদের ব্যবসা পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা ছিল না। তারা বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যেই কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে ভুয়া অ্যাকমোডেশন বিল তৈরি করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

দুদকের অভিযোগ, এ প্রক্রিয়ায় মোট ৪ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৬৭৯ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪১৬ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করা হয়। পরে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও লেয়ারিং করে তা মানিলন্ডারিং করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দুদকের তথ্যমতে, গত ১৫ বছরে আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ৩০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি তদন্তে জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকের তলব

আপডেটের সময়: ০৯:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কাগুজে রপ্তানি দেখিয়ে ইয়েলো অ্যাপারেলস লিমিটেডের নামে ৪১৬ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে জনতা ব্যাংকের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাদের আগামী ১৯ জুলাই হাজির হতে বলা হয়েছে। তলবকৃতদের মধ্যে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। মামলার তদন্তে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি দল কাজ করছে।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক ও স্বর্ণালংকার

এর আগে, গত ১৬ জুলাই একই অভিযোগের বিষয়ে জনতা ব্যাংকের আরও ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

চলতি বছরের ৫ জানুয়ারি এ ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ভাই এস এফ রহমান, তাদের দুই ছেলে এবং জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ইয়েলো অ্যাপারেলস লিমিটেড নামে একটি নবগঠিত প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফ (এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড) সুবিধাসহ বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালকদের ব্যবসা পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা ছিল না। তারা বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যেই কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে ভুয়া অ্যাকমোডেশন বিল তৈরি করেন।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দুদকের অভিযোগ, এ প্রক্রিয়ায় মোট ৪ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৬৭৯ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪১৬ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করা হয়। পরে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও লেয়ারিং করে তা মানিলন্ডারিং করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম