ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, ব্যাহত প্রতিরক্ষা কার্যক্রম টেস্টে ম্যাকগ্রাকে পেছনে ফেলে স্টার্কের নতুন ইতিহাস ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ২৫ অক্টোবর রিয়াদ যাবে বিমান ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী ফ্রান্সে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত ৯৩ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প; ভাঙতেই ব্যয় ৪৫ কোটি টাকা ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক

গণমাধ্যমকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়। এ ঘটনায় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’

একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়। পরে তাঁর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

এ ঘটনায় সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তাই গণমাধ্যমকর্মীদের একটি পেশাজীবী গোষ্ঠী হিসেবে লক্ষ্য করে এমন মন্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, এ ধরনের মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডা. মিজানুর রহমানের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। একই সঙ্গে তাঁরা এ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, “একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  দুদকের মামলায় কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক

আপডেটের সময়: ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গণমাধ্যমকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়। এ ঘটনায় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’

একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়। পরে তাঁর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

আরও পড়ুনঃ  কমল স্বর্ণের দাম, সনাতন পদ্ধতিতে ১ ভরি মিলছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়