ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সূচকের বড় পতনে পুঁজিবাজারে ধস, লেনদেন নেমে এল হাজার কোটি টাকার নিচে ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা: সংসদে তথ্যমন্ত্রী ইসলামী ব্যাংককে ঘিরে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ ভাড়া ছাড় ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইনসের ইউএই-র কাছে ব্রহ্মস মিসাইল বিক্রির আলোচনা চালাচ্ছে ভারত আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম  চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত রাফির ১২ দিন পর মৃত্যু  জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক  চট্টগ্রাম বন্দরে আরটিজি ক্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশির মুক্তিতে উদ্যোগ নেবে সরকার

মালয়েশিয়ায় আটক থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক যাওয়া কমাতে দেশের কারিগরি ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য মৌলিক আরবি ভাষা শিক্ষা চালু করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুল পর্যায়ে ইংরেজিসহ পাঁচটি ভাষা শিক্ষা এবং খেলাধুলাকে পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা: সূচকের বড় উত্থানে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা

তিনি বলেন, ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আগামী মাস থেকে খাল খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও সরকারের সব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য আইনের আওতায় থেকে যত বেশি সুবিধা আদায় করা সম্ভব, সরকার তা নিশ্চিত করার চেষ্টা করবে। তিনি দেশবাসীকে হতাশ না হয়ে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে ভাষা শিক্ষা, ক্রীড়া ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত দাবি-দাওয়া থেকে বেরিয়ে দায়িত্ববোধের জায়গা থেকে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ গ্রেপ্তারের এক মাস পর কুমিল্লা কারাগারে যুবদলকর্মীর মৃত্যু

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সূচকের বড় পতনে পুঁজিবাজারে ধস, লেনদেন নেমে এল হাজার কোটি টাকার নিচে

মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশির মুক্তিতে উদ্যোগ নেবে সরকার

আপডেটের সময়: ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মালয়েশিয়ায় আটক থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক যাওয়া কমাতে দেশের কারিগরি ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য মৌলিক আরবি ভাষা শিক্ষা চালু করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুল পর্যায়ে ইংরেজিসহ পাঁচটি ভাষা শিক্ষা এবং খেলাধুলাকে পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের ‘ভিআইপি পাস’ পরিকল্পনা

তিনি বলেন, ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমের কারণে আগামী মাস থেকে খাল খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও সরকারের সব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনায় উন্মোচিত বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য আইনের আওতায় থেকে যত বেশি সুবিধা আদায় করা সম্ভব, সরকার তা নিশ্চিত করার চেষ্টা করবে। তিনি দেশবাসীকে হতাশ না হয়ে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে ভাষা শিক্ষা, ক্রীড়া ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত দাবি-দাওয়া থেকে বেরিয়ে দায়িত্ববোধের জায়গা থেকে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের