ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাবিতে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ, তিনি গত কয়েক মাস ধরে একই ধরনের কর্মকাণ্ড করে আসছিলেন।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিয়াজ আহমেদের বাড়ি কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকায়।

শিক্ষার্থীদের ভাষ্য, সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ম্যাচ দেখার পর কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় এক যুবককে ছাত্রীদের ওয়াশরুম থেকে তড়িঘড়ি বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তার মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ধারণ করা ভিডিও পাওয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  পেঁয়াজের তিন কেজির দামে মিলছে এক কেজি পটল

শিক্ষার্থীদের অভিযোগ, রিয়াজের মোবাইল ফোনে চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাম্পাসের ছাত্রীদের এ ধরনের প্রায় ১৪০টি ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার অভিনেতা ডন হক, আদালতে নেওয়ার প্রস্তুতি

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনে। এরপর ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তাকে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ দিয়ে মামলা করতে আশুলিয়া থানায় যান।

অভিযুক্ত রিয়াজ আহমেদের দাবি, তিনি খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, এক বন্ধু তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছিলেন। তবে ফোনে আগের ভিডিওগুলো কীভাবে এসেছে— এ প্রশ্নে তিনি বলেন, এর আগেও ক্যাম্পাসে এসে কিছু ভিডিও করেছিলেন।

আরও পড়ুনঃ  মেসির ভাগ্য বদলে দিয়েছিল বাবার সেই এক সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ উল্লেখ করে বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু করে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাবিতে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে বহিরাগত যুবক আটক

আপডেটের সময়: ১২:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ, তিনি গত কয়েক মাস ধরে একই ধরনের কর্মকাণ্ড করে আসছিলেন।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিয়াজ আহমেদের বাড়ি কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকায়।

শিক্ষার্থীদের ভাষ্য, সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ম্যাচ দেখার পর কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় এক যুবককে ছাত্রীদের ওয়াশরুম থেকে তড়িঘড়ি বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তার মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ধারণ করা ভিডিও পাওয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’

শিক্ষার্থীদের অভিযোগ, রিয়াজের মোবাইল ফোনে চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাম্পাসের ছাত্রীদের এ ধরনের প্রায় ১৪০টি ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান।

আরও পড়ুনঃ  প্রথমবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনে। এরপর ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তাকে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ দিয়ে মামলা করতে আশুলিয়া থানায় যান।

অভিযুক্ত রিয়াজ আহমেদের দাবি, তিনি খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, এক বন্ধু তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছিলেন। তবে ফোনে আগের ভিডিওগুলো কীভাবে এসেছে— এ প্রশ্নে তিনি বলেন, এর আগেও ক্যাম্পাসে এসে কিছু ভিডিও করেছিলেন।

আরও পড়ুনঃ  ‘আমি না থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন থামাবেন না’